এখনো পিপিই অতটা দরকার নেই, চীনেও শুরুতে পিপিই ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: চীনে যখন করোনাভাইরাস ধরা পড়েছিল, তখন তাদের কাছেও পিপিই ছিল না মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখনো পিপিই অতটা দরকার নেই।

সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে দেশে পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সঙ্কটের বিষয়ে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনে যখন করোনাভাইরাস ধরা পড়েছিল, তখন তাদের কাছেও পিপিই ছিল না। এখনো আমাদের পিপিই অতটা দরকার নেই।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের আগে থেকেই প্রস্তুতি ছিল বলেই ২০ হাজার মানুষকে কোয়ারেন্টিন করেছি। তিন মাস আগে থেকেই আমরা ল্যাব তৈরির পরিকল্পনা নিয়ে রেখেছিলাম।

পূর্ববর্তি সংবাদমৌলভীবাজারে যুক্তরাজ্য ফেরত নারীর মৃত্যু
পরবর্তি সংবাদ৯ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল