ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশেও এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। সম্ভাব্য খারাপ পরিস্থিতির আশঙ্কায় নেওয়া হচ্ছে নানাবিধ আত্মরক্ষা পদক্ষেপ। এর মাঝেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত বছরের প্রথম তিন মাসের তুলনায় এ বছরের তিন মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা কয়েকগুণ বেশি, ডেঙ্গুর বাহক এডিস মশার ঘনত্বও বেশি।
সংশ্লিষ্টরা বলছেন, এখনই আগাম পদক্ষেপ না নেওয়া না হলে এবারও ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে। করোনারকারণে সব ‘ফোকাস’ সেদিকে চলে গেছে। তাই ডেঙ্গু প্রতিরোধের দিকটা দুর্বল হওয়ার শঙ্কা তাদের।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায় ২২ মার্চ পর্যন্ত করোনায় মোট সংক্রমণের সংখ্যা ২৭। দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। এছাড়া, বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে আছেন ৪০ জন।
স্বাস্থ্য অধিদফতের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. শাহনীলা ফেরদৌসি বলেন, ‘গতবারের তুলনায় চলতি বছর রোগী ভর্তির সংখ্যা বেশি ঠিকই, তবে গতবার কিছুটা ইনফরমেশন গ্যাপ ছিল, তথ্যগুলো সেভাবে শুরুর দিকে আসেনি। আবার গত মাসে প্রকাশিত পোস্ট মনসুন সার্ভে অনুযায়ী এবারে আবাসিক এলাকায় এডিস মশার ঘনত্ব কম, কিউলেক্স মশার ঘনত্ব বেশি।’
তিনি বলেন, ‘আবাসিক এলাকায় এডিস মশা কমমানে হচ্ছে মানুষ সচেতন হয়েছে। কিন্তু নির্মাণাধীন স্থাপনা, ড্রাম, পরিত্যক্ত মোটরযানসহ পরিত্যক্ত জায়গাগুলোতে এডিস পাওয়া গেছে।’ এসব কারণে এবার ডেঙ্গুর প্রকোপ হবে না বলে মনে করেন তিনি।
৫ মার্চ শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত‘প্রি মনসুন সার্ভে’ হয়েছে। তখন কিছুটা বৃষ্টি ছিল, যা এডিস মশা বাড়ার উপযোগী।
ডা. শাহনীলা জানান, এবারের জরিপে আগের চেয়ে স্থান বেশি নেওয়া হয়েছে। জরিপের কম্পাইলেশনের কাজ চলছে, পুরোটা শেষ হলে বোঝা যাবে প্রকৃত চিত্র কী।
এরসঙ্গে চিকিৎসা ব্যবস্থাপনা এবং পরীক্ষা করার কিটের দিকে নজর দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘গত বছরে ৪৩ হাজার কিট প্রতিটি উপজেলায় পাঠানো হয়েছে এবং কিছু কিট মজুদ রয়েছে রোগ নিয়ন্ত্রণ শাখার কাছে। যেন খুবইমার্জেন্সি হলেআমরা দিতে পারি।’
নবীন চিকিৎসকসহ উপজেলা পর্যায়ের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সেটা প্রায় শেষের দিকে বলে জানান তিনি। তৈরি হয়ে গেছে ‘ম্যানেজমেন্ট গাইড’ও। সিটি করপোরেশনের সঙ্গে অবহিতকরণ সভাও হচ্ছে নিয়মিতভাবে।
















