দেশে আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত হলেন ৬ জন 

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় বাংলাদেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত  তিনজনের মৃত্যু হলো।নতুন করে আরও ছয়জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে ৩৩ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

সোমবার বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন।

এই ছয়জনের মধ্যে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। পুরনোদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে দেশে একজন চিকিৎসক ও দুইজন সেবিকা করোনাভাইরাসে আক্রান্ত হলেন।ছয়জনের মধ্যে পুরুষ তিনজন, নারী তিনজন।

পূর্ববর্তি সংবাদরাঙ্গুনিয়ার জামেয়া মেহেরিয়ায় রাত ১০ টায় অনুষ্ঠিত হবে মাওলানা ইসহাক নুরের জানাজা
পরবর্তি সংবাদকাল থেকে মাঠে নামছে সেনাবাহিনী, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ