সৌদি আরবে সকাল-সন্ধ্যা কারফিউ জারি

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে করোনাভাইরাসের বিস্তার এড়াতে আজ সোমবার থেকে দেশজুড়ে কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়েছে।

রাজকীয় আদেশের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২১ দিন কারফিউ বলবৎ থাকবে। এএফপির প্রতিবেদন থেকে জানা যায় এ তথ্য।

সৌদি আরব গতকাল রোববার জানায়, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। এই সংখ্যা এখন ৫১১।

গালফ অঞ্চলের দেশগুলোর মধ্যে এখন সৌদি আরবেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ। তবে দেশটিতে এখন পর্যন্ত কোনো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দেশটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সিনেমা, শপিং মল, রেস্তোরাঁ বন্ধ করা করেছে। দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা স্থগিত করেছে সৌদি আরব।

করোনার নেতিবাচক প্রভাব ছাড়াও বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় অনেকটা উভয় সংকট পার করছে সৌদি আরব।

পূর্ববর্তি সংবাদকাল থেকে মাঠে নামছে সেনাবাহিনী, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ
পরবর্তি সংবাদআট কোটি মানুষকে ৬ মাস বিনামূল্যে চাল দেওয়ার ঘোষণা পশ্চিমবঙ্গের মমতা সরকারের