ইতালিতে আরও ৬৫১ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৭৬ জনের। নতুন করে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৬০ জন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ১৩৮ জন।

 

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৮৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। এতে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৪৩৩ জনের। মোট আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৯৭ হাজার করোনা আক্রান্ত রোগী।

পূর্ববর্তি সংবাদকরোনা থেকে রেহাই পেলেন না মার্কিন সিনেটর
পরবর্তি সংবাদকরোনা ভাইরাস : কিছু ব্যথার দান