করোনা: শরীয়ত নির্দেশিত পন্থায় মুসলমানের লাশ দাফনের আহ্বান নূর হোসাইন কাসেমীর

ইসলাম টাইমস ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মুসলমানের লাশ শরীয়তসম্মত পন্থায় দাফন করতে হবে। করোনায় মৃত লাশ অতিরিক্ত সংবেদনশীল বিধায় জানাযা ও দাফন প্রক্রিয়া যথাসম্ভব দ্রুত শেষ করে নিতে হবে। জানাযায় অতিরিক্ত লোক সমাগমের জন্য বিলম্বিত না করে স্বাস্থ্যবিভাগের নিয়ম অনুসরণ করে সবর করাই উত্তম হবে।

আজ (২৪ মার্চ) মঙ্গলবার এক বিবৃতিতে তিনিএসব বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ  সরকার করোনা রোগে মৃতব্যক্তির লাশ  দাফনের যে নির্দেশনা জারি করেছেন, তাতে শরীয়তের কোন বাধা নেই বলেই মনে হয়। তবে লাশ গোসল দেওয়া সম্ভব না হলে অবশ্যই তায়াম্মুম দিতে হবে এবং কাফনে পুরুষের জন্য তিনটি এবং নারীর জন্য পাঁচটি নির্ধারিত কাপড় পরাতে হবে।

বিবৃতিতে আল্লামা নূর হোসাইন কাসেমী আরো বলেন, ব্যক্তিগত ও জাতীয়ভাবে পাপ ও গুনাহ থেকে তাওবা করে মানবজাতির সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহবান জানান।

এছাড়াও জমিয়ত মহাসচিব সর্বসাধারণকে ভীত ও অস্থির না হয়ে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম এড়িয়ে নিবৃত্তে সবসময় অজুর হালতে থেকে কুরআন তিলাওয়াত ও ইবাদত-বন্দেগীতে মশগুল থাকার আহ্বান জানান।

পূর্ববর্তি সংবাদসাজা মওকুফ করে ৬ মাসের জন্য খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে সরকার
পরবর্তি সংবাদভৈরবে মারা যাওয়া ইতালি প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না