বুয়েট ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্তের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন করেছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার পরিবেশ কমিটি। গতকাল সোমবার রাতে এ লকডাউনের ঘোষণা দেওয়া হয়।

এ কমিটির সভাপতি অধ্যাপক প্রাণ কানাই সাহা ও সদস্যসচিব আ ফ ম সাইফুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ আবাসিক এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। তাই আবাসিক এলাকার বাসিন্দাদের সার্বিক নিরাপত্তার জন্য প্রত্যেককে বাধ্যতামূলকভাবে আগামী ১৪ দিন নিজ নিজ বাসয়া অবস্থান করার অনুরোধ করা হলো।’

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পূর্ববর্তি সংবাদকরোনা: মসজিদে জুমা-জামাত বিষয়ে দেওবন্দের বিশেষ নির্দেশনা
পরবর্তি সংবাদসাধারণ ছুটিতেও ২ ঘন্টা ব্যাংক খোলা থাকবে