ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে আরো একজনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। নতুন করে আজ আরো ছয়জনের এ রোগ শনাক্ত হয়েছে।
বাংলাদেশে এ নিয়ে এখন পর্যন্ত কোভিড-১৯ বা করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন পাঁচজন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, যিনি মারা গেছেন, তার বয়স ৭০ বছরের বেশি। তিনি একটি হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
















