ইসলাম টাইমস ডেস্ক: করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। প্রতিনিয়ত বাড়ছে ভয়াবহ এ মহামারীতে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা। দ্বিতীয় দেশ হিসেবে এবার স্পেনের মৃতের সংখ্যাও উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে।
দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন ৭৩৮ জন মারা গেছেন। দেশটিতে মহামারিটি ছড়িয়ে পড়ার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৪ জনে। বুধবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
খবরে বলা হয়, বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২২ হাজারের বেশি মানুষ। মারা গেছেন প্রায় ১৯ হাজার। গত ডিসেম্বরে চীনের উহান থেকে ভাইরাসটির উৎপত্তি হয় বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। সেখান থেকে বিশ্বের প্রায় প্রত্যেক কোনায় এর বিস্তার ঘটেছে।
















