করোনায় আরো একজনের মৃত্যু বাংলাদেশে

ইসলাম টাইমস ডেস্ক:  করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে দেশে । এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান।

আজ বুধবার (২৪ মার্চ) ফেসবুক লাইভে তিনি এই তথ্য জানান।

তবে নতুন করে আর কারও দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি বলে জানান ওই কর্মকর্তা। ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবে এখন ৩৯ জন।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান,  সর্বশেষ যিনি করেনায় মারা গেছেন তিনি বিদেশ থেকে আসা এক রোগীর পরিবারের সদস্য। তিনি করোনা আক্রান্ত বলে শনাক্ত হন গত ১৮ মার্চ। এর পর থেকে তিনি তার এলাকার একটি হাসপাতালে আইসোলেশনে ছিলেন। তাকে সেখান থেকে ঢাকায় আনা হয় গত ২১ মার্চ এবং কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়। আজ সকালে তিনি মারা যান। তিনি একজন পুরুষ এবং বয়স ৬৫ বছর। তার ডায়াবেটিস ও হাইপারটেনশন ছিল।

পূর্ববর্তি সংবাদকরোনা ভাইরাস : আতঙ্ক থেকে যেভাবে বাঁচবেন
পরবর্তি সংবাদকরোনা থেকে রক্ষা পেতে মাদারীপুরে মাইকিং করে নামাজ পড়ার নির্দেশ পুলিশের