করোনা: যুক্তরাষ্ট্রে ৭০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রে  করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। ২৫ মার্চ বুধবার জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৯১৬ জন। এর মধ্যে ৭৮৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ৩৭৯ জন।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হ্ওয়া রোগীদের ২০ শতাংশের বয়স ২০ থেকে ৪৪ বছরের মধ্যে। প্রায় আড়াই হাজার আক্রান্তকে নিয়ে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। বয়সভিত্তিক ওই গবেষণা প্রতিবেদন অনুযায়ী, বয়স্কদের তুলনায় তরুণরা অপেক্ষাকৃত ভালো অবস্থায় থাকলেও তারাও করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত নয়।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে আটকে পড়া কাশ্মিরি শিক্ষার্থীদের ফিরিয়ে নেবে না ভারত!
পরবর্তি সংবাদ২৫ মাস পর কারাগার থেকে মুক্ত খালেদা জিয়া