করোনা থেকে রক্ষা পেতে মাদারীপুরে মাইকিং করে নামাজ পড়ার নির্দেশ পুলিশের

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জনসাধারণকে নিজ ঘরে বসে নিয়মিত ওজু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ প্রদান করেছেন মাদারীপুরের কালকিনি উপজেলায় থানা পুলিশ।

বুধবার সকাল থেকেই কালকিনি থানা পুলিশ জনস্বার্থে মাইকিং করে এ প্রচার-প্রচারণা শুরু করেন। এ ছাড়া উপজেলার রাস্তাঘাটে ইজিবাইক ও ভ্যানসহ সব যান চলাচলে নিষেজ্ঞা জারি করা হয়।

জানা গেছে, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ আগে থেকেই নিত্যপণ্য, মুদির দোকান, ওষুধের ফার্মেসি ও স্বাস্থ্য বিভাগ ছাড়া বাকি সব ব্যবস্যপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন।

সেই সঙ্গে রাস্তাঘাটে বিশেষ কাজ ছাড়া একজনের বেশি বাইরে বের হওয়া যাবে না বলে নিষেজ্ঞা জারি করেন।কিন্তু এ নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কিছু মানুষ রাস্তাঘাটে দিব্বি ঘুরে বেড়াচ্ছেন এবং হোম কোয়ারেন্টিন কোনোমতেই মানছেন না। সেই ধারা মোতাবেক কালকিনি থানা পুলিশ বুধবার সকালে মাইকিং করে জনসাধারণকে কঠোর হুশিয়ারি ঘোষণা করেন।

কালকিনি থানার ওসি মো. নাসিরউদ্দিন মৃধা বলেন, করোনা থেকে রক্ষা পেতে  সবাইকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছি। কারণ নামাজে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিতে পারেন।

পূর্ববর্তি সংবাদকরোনায় আরো একজনের মৃত্যু বাংলাদেশে
পরবর্তি সংবাদঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার দীর্ঘ যানজট