নীলফামারীতে অগ্নিকাণ্ড: ঘরবাড়িসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

ইসলাম টাইমস ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকান্ডে তিনটি পরিবারের ৯টি ঘরসহ তিন লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।বুধবার দুপুর ২ টায় শহরের কয়া গোলাহাট জেলেপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই এলাকার একজনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে আশেপাশের ঘরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ইতোমধ্যে ৭টি ঘর পুড়ে যায়। ঘরে রক্ষিত আসবাবপত্র, স্বর্ণালংকার, ইলেকট্রনিক্স পন্য, টিভি, ধান-চাল, পোশাক সবকিছু মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান খোকন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে দ্রুত আগুন করা সম্ভব না হলে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল।

পূর্ববর্তি সংবাদএবার স্পেনের মৃতের সংখ্যাও ছাড়িয়ে গেল উৎপত্তিস্থল চীনকে
পরবর্তি সংবাদনিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না: প্রধানমন্ত্রী