ইসলাম টাইমস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে নৃসংশ হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার দায় স্বীকার করেছে খ্রিষ্টান সন্ত্রাসবাদী ব্রেন্টন টারান্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত বছরের ওই হামলা নিয়ে দেশটির একটি আদালতে বৃহস্পতিবার এ দায় স্বীকার করে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এ সন্ত্রসী।
২০১৯ সালের ১৫ মার্চ ফেসবুকে লাইভ দিয়ে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নৃসংশ হামলা চালায় ব্রেন্টন।
বিবিসি জানিয়েছে, এতদিন ধরে হামলায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসলেও এবার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে ২৯ বছর বয়সী ব্রেন্টন। আদালতে একই সঙ্গে আরও ৪০ জনকে হত্যার চেষ্টা ও একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ও স্বীকার করে সে।
















