ময়মনসিংহে চায়ের দোকানের আড্ডায় পুলিশের ধাওয়া

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের ভালুকা পৌর সদরে নিষেধাজ্ঞা অমান্য করে চায়ের দোকানে চলা আড্ডা ছত্রভঙ্গ করে দিয়েছেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মার নেতৃত্বে পুলিশের একটি দল।

বুধবার রাতে নিষেধাজ্ঞা অমান্য করে চায়ের দোকানে চলা আড্ডাটিকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

রাত আটটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পৌর সদরের মেজর বিটা এলাকা, উপজেলা পরিষদের সামনের রাস্তা, শাপলা সিনেমা হল মোড়, স্মৃতিসৌধ চত্বর, বাসস্ট্যান্ড চত্বর, পাঁচ রাস্তার মোড়, পাইলট স্কুল মোড় এলাকায় অভিযান চালায় দলটি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মানুষকে সচেতন করতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাতেও যাতে মানুষ রাস্তার মোড়ের চায়ের স্টলে আড্ডা, অযথা ঘোরাঘুরি করতে না পারে সে জন্য তাঁদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদকরোনা আতঙ্ক: হাসপাতাল ছেড়ে যাচ্ছেন রোগীরা
পরবর্তি সংবাদলক ডাউন: আপনার দাম্পত্য জীবন যেন ‘অন্য ভাইরাসে’ আক্রান্ত না হয়