শরীয়তপুরে করোনা থেকে মুক্তির ভূয়া ওষুধ বিক্রেতা কবিরাজকে গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: শরীয়তপুর সদরের মনোহর বাজার বাসস্ট্যান্ডে ‘করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে’বলে ওষুধ বিক্রি করা আলতাফ ফকির (৫৫) নামে এক কথিত কবিরাজকে গ্রেফতার করেছেন পুলিশ।

গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাঁকে আটক করেন শরীয়তপুর সদরের আংগারিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিন্টু মন্ডল।

গতকাল বৃহস্পতিবারই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুর রহমান শেখ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। রাতে পুলিশ ওই ব্যক্তিকে জেলা কারাগারে পাঠায়।

পূর্ববর্তি সংবাদঅবশেষে গার্মেন্ট কারখানা বন্ধের সিদ্ধান্ত
পরবর্তি সংবাদকরোনা থেকে সুরক্ষা পেতে লেবাননে ২৫ হাজার সেনা মোতায়েন