ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে আনতে হিমশিম খাচ্ছে উন্নত রাষ্ট্রগুলো। করোনায় দেশের দুস্থ মানুষদের সহায়তায় রাষ্ট্রীয়ভাবে অনেক বাজেট নির্ধারণ করা হচ্ছে।
করোনা ভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় ভারতজুড়ে জারি হওয়া লকডাউনের মধ্যে চার লাখ মানুষকে খাদ্য সরবরাহের ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। আগামীকাল শনিবার থেকে এ খাদ্য সরবরাহ শুরু হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার এক ঘোষণায় এমনটা জানিয়েছেন। তিনি আরো জানান, প্রতিদিন ১০০০ আক্রান্তকে সামাল দিতে প্রস্তুত তার সরকার।
কেজরিওয়াল বলেন, এই মুহূর্তে দিল্লি সরকার ২২৪টি ‘নাইট শেল্টার’-এ (রাতে থাকার আশ্রয়কেন্দ্র) ২০ হাজার মানুষকে খাবার দিচ্ছে। আমরা এমন আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়িয়েছি। এখন থেকে ২৩৫টি স্কুলে খাদ্য দেয়া হবে। আজ (শুক্রবার) থেকে আমরা ২ লাখ মানুষকে খাবার সরবরাহ করতে পারবো। আগামীকাল থেকে ৪ লাখ মানুষকে খাবার দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।
দিল্লিতে আটকা পড়া অন্যান্য রাজ্যের নাগরিকদের প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, অন্যান্য রাজ্যের নেতা ও মুখ্যমন্ত্রীরা, আপনারা নিজেদের নাগরিকদের নিয়ে চিন্তা করবেন না; তারা দিল্লির নাগরিক, তারা আমাদেরও লোক। সূত্র: দ্য হিন্দু
















