মাঝনদীতে স্টাফসহ ১৪ দিনের কোয়ারেন্টাইনে সুন্দরবন-১৪

ইসলাম টাইমস ডেস্ক: মাঝনদীতে ৩৬ জন স্টাফ নিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছে সুন্দরবন-১৪ লঞ্চ। বিনা অনুম‌তিতে ঢাকা থেকে সুন্দরবন-১৪লঞ্চ নিয়ে পটুয়াখালী ‌আসায় লঞ্চের সুপারভাইজার, মাস্টার, সুকা‌নিসহ ৩৬জন স্টাফকে আগামী ১৪দিন লঞ্চেই কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় ও গোলাম সরওয়ার।

বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় পটুয়াখালী লঞ্চঘাট থেকে খা‌নিক দূরে লঞ্চে বসেই এ আদেশ প্রদান করেন তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় জানান, আইইডিসিআর কর্তৃপক্ষের নির্দেশমতে ঢাকাফেরত যাত্রী বা লোকদের কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা থাকায় ওই লঞ্চের সকল স্টাফদের ল‌ঞ্চেই কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

পটুয়াখালী নৌবন্দরের সহকারী প‌রিচালক খাজা সা‌দিকুর রহমান জানান, লঞ্চ‌টি ঘাটে বা নদীর পাড়ে নোঙ্গর না করে ১৪দিন মাঝনদী‌তে নোঙ্গর করে থাকতে হবে, পাশাপা‌শি ওই লঞ্চের সুপারভাইজার ইউনুসসহ মোট ৩৬জন স্টাফকে লঞ্চেই কোয়ারেন্টাইনে থাকতে হ‌বে।

পূর্ববর্তি সংবাদনিজেকে পরিষ্কার রাখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ইমানের অঙ্গ: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদভারতের ওড়িশায় সমুদ্র তীরে কচ্ছপের ভীড়