ইসলাম টাইমস ডেস্ক: চীন ছাড়া সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ফ্লাইট বন্ধের মেয়াদ বাড়িয়ে আগামী ৭ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরআগে ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি ছিল।
বেবিচক জানায়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৩১ মার্চের স্থলে আগামী ৭ এপ্রিল ২০২০ পর্যন্ত বর্ধিত করা হলো। একই সঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী ৭ এপ্রিল ২০২০ পর্যন্ত বর্ধিত করা হলো। তবে স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে বলে।
এদিকে বেবিচকের আগের ঘোষণায় ইংল্যান্ড, চীন, হংকংয়ের সঙ্গে যাত্রীবাহী ফ্লাইটগুলো সরাসরি চলবে বলে জানানো হয়েছিল। কিন্তু সাত দিনের মধ্যে বর্তমানে চীন ছাড়া বাকি তিনটি রুট বন্ধের ঘোষণা দেওয়া হলো।
















