নীলফামারীতে অস্বচ্ছলদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার উপকরণ ‘ফ্রি’তে

ইসলাম টাইমস ডেস্ক: করোনা প্রাদুর্ভাবের সময়ে অস্বচ্ছল মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা জন্য ‘ফ্রি’তে বিভিন্ন উপকরণ দেয়া হচ্ছে নীলফামারীতে। ইতোমধ্যে নাম পরিচয়হীন ব্যক্তি সংগঠনের এই উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে।

গত এক সপ্তাহ থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে এই উপকরণের পসরা বসিয়ে রাখা হচ্ছে ভ্রাম্যমাণভাবে। সেখানে টিস্যু, সাবান, পাউডার, স্যানিটাইজার, মাস্ক, টুথপেষ্ট বিভিন্ন উপকরণ শোভা পাচ্ছে।

‘অস্বচ্ছল মানুষদের জন্য ফ্রি’ প্রয়োজনের বেশি নিবেন না’ ব্যানারে সজ্জিত রয়েছে এসব পণ্য। ফ্রিতে নিতে আসা ভ্যানচালক ইয়াসিন আলী জানান, আমরা গরীব মানুষ। যতটুকু উপার্জন করি সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হয়। আর বাড়তি কোনো দিকে মনোযোগ দেওয়া হয় না। করোনার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হুইল পাউডার, সাবান, টিস্যু নিলাম উপকারে আসবে। এই সেবার জন্য যারা উদ্যোগ নিয়েছেন তাদের ধন্যবাদ জানাই।

খোঁজ নিয়ে জানা গেছে, বড় বাজার, গাছবাড়ি, চৌরঙ্গি মোড়, বঙ্গবন্ধু চত্বর, পিটিআই মোড়, আনন্দবাবুর পুলসহ বিভিন্ন পয়েন্টে একেক দিন রাখা হয় এই পরিষ্কার পরিচ্ছন্নতার উপকরণ সমাহার।

পূর্ববর্তি সংবাদকরোনাভাইরাসকে কেন্দ্র করে চীন এখন ব্যবসা শুরু করেছে: ট্রাম্প
পরবর্তি সংবাদযথাসময়ে বেতন পাবেন বন্ধ কারখানা শ্রমিকরা: বিকেএমইএ