করোনা: মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৬৭ হাজার

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বে শনিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি মানুষ। এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির দেয়া তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৫ লাখ ৯৭ হাজার ৭২ জন।

এদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৩৬০ জন। আর চিকিৎসা নিয়ে সেরে উঠেছেন ১ লাখ ৩১ হাজার ৬৯৮ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ১ লাখের বেশি জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে এক হাজার ৭০৬ জনের।

তবে মৃতের হিসেবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ৯ হাজার ১৩৪। আর আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন।

পূর্ববর্তি সংবাদকরোনা থেকে সুরক্ষা পেতে ফিলিস্তিনি তিন তরুণের ব্যতিক্রমধর্মী উদ্যোগ
পরবর্তি সংবাদযুবরাজের পর এবার করোনায় আক্রান্ত হলেন ব্রিটেনের রানিও