ইসলাম টাইমস ডেস্ক: নিজেদের সেনা সদস্যদের করোনার সংক্রমণ থেকে বাচাতে ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফ্রান্স। এর আগে একই কারণে গত সপ্তাহে ইরাকে মোতায়েন সেনাদের সরিয়ে নিয়েছে ব্রিটেন।
মহামারি করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে বিশ্বজুড়ে। ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চলে। বাদ যায়নি যুদ্ধবিধ্বস্ত ইরাকও।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস আতংকে সেনাদের সাময়িকভাবে সব ফরাসি সেনারা ইরাক ত্যাগ করবে। দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতেই সেনা প্রত্যাহার হচ্ছে বলে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিও দেয়া হয়েছে।
ইরাকের প্রধানমন্ত্রীর মুখপাত্র দেশটিত আস সাবাহ সংবাদপত্রকে জানিয়েছেন, ফরাসি সেনারা এরইমধ্যে ইরাক ত্যাগ করেছে।
















