ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকদের মধ্যে খাবার সরবরাহ করবে ডিএমপি

ইসলাম টাইমস ডেস্ক : দেশে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সরকারের সাধারণ ছুটিতে প্রতিদিন দুই হাজার পাঁচশ’ ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকদের মধ্যে খাবার সরবরাহ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার থেকে রাজধানীর ৫০টি থানা থেকে একবেলা করে খাবার সরবরাহ করা হবে। এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

কমিশনার বলেন, রোববার থেকে প্রতিদিন দুপুরে ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকদের কাছে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেয়া হবে। সরকার সারা দেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে, সেই দিন পর্যন্ত ডিএমপির এ কার্যক্রম চলবে।

পূর্ববর্তি সংবাদকোভিড-১৯ : মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে, অসহায় ইতালি-স্পেনের ডাক্তাররা
পরবর্তি সংবাদফেনীতে ভাড়া মওকুফ করে ভাড়াটিয়াদের খোরাকি দিচ্ছেন বাড়িওয়ালা