কাতারে করোনা আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত  হয়ে কাতারে এক বাংলাদেশি মারা গেছেন। ৫৭ বছর বয়সী ওই ব্যক্তি ১৬ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরও অন্যান্য জটিল রোগ থাকায় তিনি শনিবার (২৮ মার্চ) মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। এটি কাতারে প্রথম মৃত্যু।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে কাতারে সুপ্রিম কমিটি ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট গঠন করা হয়েছে এবং তারা আমার সঙ্গে এ বিষয়ে গতকাল যোগাযোগ করেছে এবং আজ তাদের সঙ্গে আমার বৈঠকের কথা আছে।’

মৃতদেহের কী ব্যবস্থা করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি নিয়ে তাদের সঙ্গে আমি আলোচনা করবো। কারণ অন্য সময়ের সঙ্গে এখনকার সময় মিলবে না।’

কাতারের পরিস্থিতি কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল পর্যন্ত ৫৯০ জন আক্রান্ত এবং ৪৩ জন সুস্থ হয়েছে। কাতার কর্তৃপক্ষ যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে।’

পূর্ববর্তি সংবাদগত দুদিনে দেশে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি: আইইডিসিআর
পরবর্তি সংবাদকুষ্টিয়ায় গায়ে আগুন দিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা