রংপুরে দুই নৈশকোচের সঙ্গে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

ইসলাম টাইমস ডেস্ক : রংপুরের মিঠাপুকুরে দুই নৈশকোচের সঙ্গে পেঁয়াজভর্তি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে।

আজ রবিবার(২৯ মার্চ) ভোর চারটার দিকে ঘটনাটি ঘটে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার সোনালী ব্যাংকের সামনে। এতে ১৫ জন আহত হয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানান মিঠাপুকুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দল নেতা কাজল মিয়া।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি। আহতদের স্থানীয় ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁকা সড়কে যাত্রী নিয়ে একটি নৈশকোচ ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। একই সময় রংপুর থেকে অপর একটি কোচ ঢাকার দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঢাকা থেকে পিঁয়াজভর্তি অপর একটি ট্রাক একই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ওইদুটি কোচের সঙ্গে ধাক্কা খায়। এতে ১৫ জন হতাহত হন।

মিঠাপুকুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দল নেতা কাজল মিয়া বলেন, ‘ঘটনার পর অহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যালে নেওয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদদয়াময় আল্লাহ্ নিজে আমাদের রক্ষা করবেন: আসিফ নজরুল
পরবর্তি সংবাদ“করোনা বলে কিছু নেই” ঢাকায় লিফলেট বিতরণের সময় আটক ৬