সমাজের বিত্তবানদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের

ইসলাম টাইমস ডেস্ক: দেশে চলমান পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।এসময় করোনা পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, অতীত ইতিহাস থেকে লক্ষ্য করা যায়, এদেশের জনগণ সবসময় ধৈর্য্য ও দায়িত্বশীলতার সঙ্গে সব ধরনের দুর্যোগ মোকাবেলা করেছে। কোনো দুর্যোগের কাছেই তারা পরাজিত হয়নি। আপনারা কোনো প্রকার গুজবে কান দেবেন না।

তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধৈর্য্য ও দায়িত্বশীলতার সঙ্গে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

পূর্ববর্তি সংবাদকুষ্টিয়ায় গায়ে আগুন দিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা
পরবর্তি সংবাদশরীয়তপুরে কয়েলের আগুনে পুড়ে ছাই হল কৃষকের সংসার