করোনা থেকে মুক্তি পেতে আজ দুপুর ২টায় আল্লামা শাহ আহমদ শফীর বিশেষ দোয়া

ইসলাম টাইমস ডেস্ক: বৈশ্বিক মহামারীসহ সব রকমের গজব ও রোগ থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া ও মোনাজাত করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী  মাদ্রাসায় নিজের কার্যালয় থেকে তিনি আজ (সোমবার) দুপুর ২টায়  মোনাজাত পরিচালনা করবেন।

ফেসবুকে হাটহাজারী মাদ্রাসার অফিসিয়াল পেজ (দারুল উলুম হাটহাজারী) থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

করোনা থেকে মুক্তি পেতে আজ সকাল থেকে খতমে সুরা ইয়াসিন, সুরা আনআম ও দোয়া ইউনুসসহ আয়াতে শেফার আমল এবং নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দানসদকা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন হেফাজত আমির।

এ ছাড়া দেশ ও জাতি তথা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মহান আল্লাহতায়ালার কাছে অনুষ্ঠিতব্য এ বিশেষ দোয়া ও মোনাজাতে দেশ-বিদেশের সবাইকে নিজ নিজ স্থান থেকে ফেসবুক লাইভে যুক্ত থাকার মাধ্যমে শরিক হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদরোগের সংক্রমণ : যুগে যুগে বিজ্ঞ মুহাদ্দিস ও ফকীহদের বিশ্লেষণ
পরবর্তি সংবাদদেশে দুইদিন পরে নতুন একজন করোনা রোগী শনাক্ত: আইইডিসিআর