দেশে দুইদিন পরে নতুন একজন করোনা রোগী শনাক্ত: আইইডিসিআর

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে দুইদিন পরে নতুন একজন কোভিড-১৯ বা করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯জনে।

সোমবার দুপুর ১২টার পর সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো চারজন। এ নিয়ে দেশে আক্রান্তদের মধ্যে মোট ১৯ জন সুস্থ হয়েছেন।মারা গেছেন ৫ জন। নতুন করে যিনি আক্রান্ত হয়েছেন তিনি একজন নারী।

এর আগে গতকাল রবিবার সংস্থাটি জানিয়েছিল যে, আগের দুইদিন করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি দেশে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলছেন, ”আমরা যে সামাজিক বিচ্ছিন্নতার কর্মসূচী শুরু করেছি, সেটা পালন করা অত্যন্ত জরুরি। আপনারা ঘরের ভেতর থাকুন, ঘর থেকে বের হবেন না।’

উল্লেখ্য, ‘গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর ১৮ই মার্চ প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর।

পূর্ববর্তি সংবাদকরোনা থেকে মুক্তি পেতে আজ দুপুর ২টায় আল্লামা শাহ আহমদ শফীর বিশেষ দোয়া
পরবর্তি সংবাদবিশেষ ফ্লাইটে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়বেন ৩৫৬ মার্কিন নাগরিক