পঞ্চগড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা

ইসলাম টাইমস ডেস্ক: পঞ্চগড়ে ভ্রাম্যমাণ চিকিৎসা সহায়তা দেওয়া শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রংপুর অঞ্চলের সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে সোমবার পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ভ্রাম্যমাণ চিকিৎসা সহায়তা দেওয়া শুরু হয়।

ভ্রাম্যমাণ চিকিৎসা সহায়তা ক্যাম্পের উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল মো. নজরুল ইসলাম।

এ সময় ২২২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ২৯ বীরের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর রহমান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ক্যাম্পে সামাজিক দূরত্ব বজায় রেখে অসুস্থ সুবিধাবঞ্চিত নারী-পুরুষের ব্যবস্থাপত্র, বিনামূল্যে ওষুধ, মাস্ক ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এ সময় মাইকে করোনা নিয়ে জনসচেতনতা সৃষ্টির প্রচারণাও চালানো হয়

পূর্ববর্তি সংবাদমঙ্গলবার ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদরংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটো উল্টে চালকসহ ৪ জন নিহত