ইসলাম টাইমস ডেস্ক: মালয়েশিয়া এবং ভুটানের পর এবার যুক্তরাষ্ট্রেরও আড়াইশো’র বেশী নাগরিক বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছেন। আজ সোমবার সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যান ওই মার্কিন নাগরিকরা।
ঢাকার মার্কিন দূতাবাসের ব্যবস্থাপনায় ওই বিশেষ ফ্লাইটটিতে ২৬৯ জন আমেরিকান নাগরিককে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয় এবং এদের মধ্যে রয়েছেন ঢাকায় বিদেশি মিশনে কর্মরত জনবল, কূটনীতিক, দূতাবাসের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্য।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত এবং ভাইরাসে মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে বাংলাদেশে থাকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে।
যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ হওয়ার পর এখন করোনাভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া বাকি বিশ্বের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে।
















