ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি অভিযোগ করে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতার কারণে যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে মানুষ করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।
গতকাল রবিবার ওয়াশিংটনে এক বক্তৃতায় ন্যান্সি পেলোসি এ অভিযোগ করেন। খবর সিএনএনের।
ন্যান্সি আরও বলেন, আমেরিকায় করোনাভাইরাস শনাক্তকরণে যত ব্যাপক আকারে পরীক্ষা করা দরকার তা করা হচ্ছে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, করোনাভাইারাসের প্রাদুর্ভাব এবং মৃতের সংখ্যার দিক দিয়ে অচিরেই আমেরিকা অন্য সব দেশকে ছাড়িয়ে যাবে।
এখনো ব্যাপকভাবে মারা পড়া এলাকাগুলোতে ট্রাম্প প্রশাসন করোনায় আক্রান্ত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে না বলেও ন্যান্সি অভিযোগ করেন।
আমেরিকায় রোববার পর্যন্ত এক লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে দুই হাজার ৪৭১ জনের মৃত্যু হয়েছে।
















