ইসলাম টাইমস ডেস্ক: নিউইয়র্ক প্রবাসী, বিশিষ্ট আলেম লেখক মুফতি ফায়েক উদ্দীন গুরুতর অসুস্থ।
জানা গেছে, মুফতি ফায়েক উদ্দীন নিউইয়র্কে জ্যাকসন হাইটস এলাকার ঐতিহ্যবাহী ‘আবু হুরায়রা মসজিদে’ ইমাম ও খতিবের দায়িত্বে রয়েছেন।
প্রতিভাবান এ আলেম যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার থেকে ফারেগ। এবং যাত্রাবাড়ী মাদ্রাসা থেকে প্রকাশিত মাসিক ‘আল জামিয়া’র প্রথমদিককার নির্বাহী সম্পাদক ছিলেন। বাংলাদেশের আলেম লেখকদের মাঝে পরিচিত মুখ মুফতি ফায়েক উদ্দীন দীর্ঘদিন ধরে নিউইয়র্কে থাকেন। বাংলাদেশের যশোর জেলার প্রতিভাবান এ আলেমের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
















