পঞ্চগড়ে নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে বালি চাপায় শ্রমিক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুর করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে নুর ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ)  বিকেলে উপজেলার ভজনপুর মুর্খাজোত এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত নুর ইসলাম উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাপাড়া এলাকার হানিফের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, দুপুরে করতোয়া নদীতে দলবেঁধে পাথর উত্তোলনের সময় মাটি ও বালির স্তূপের নিচে পড়ে যায় শ্রমিক নুর ইসলাম। পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় মরদেহটি উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে ভজনপুর ইউপি চেয়ারম্যান মকসেদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান করতোয়া নদীতে পাথর আহরণ করার জন্য পানিতে ডুব দিলে বালির চাপায় নিহত হয়।

পূর্ববর্তি সংবাদদোকান খোলা রাখায় যশোরে তিন ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে ঘরবন্দী জীবনের মেয়াদ বাড়ছে ৩০ এপ্রিল পর্যন্ত