ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনার প্রকোপ ছড়িয়েছে বাংলাদেশেও। করোনায় সবাই ঘরবন্দী। সামর্থবান লোকদের জন্য এ সঙ্কটকাল উৎরে যাওয়া সহজ হলেও দিনমজুর শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে। প্রতিদিন কাজে বের না হলে রাতে যাদের ঘরে খাবার জুটে না মহামারীকালীন এ সময়টাতে তারা বিপর্যস্থ। ‘করোনা ধরার আগেই আমরা না খেয়ে মারা পড়ব’ এই তাদের আকুতি। তবে সামর্থবান অনেকে চরম বিপর্যয়ের মুখে পড়া এসব শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াচ্ছেন।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আজ আলেম উলামা এবং মাদরাসা ছাত্রদের উদ্যোগে ঘরবন্দী শ্রমজীবী মানুষের মাঝে বিভিন্ন প্যাকেজের ত্রাণ বিতরণ করা হয়েছে।
তরুণ আলেম স্বেচ্ছাসেবী মাওলানা গাজী ইয়াকুব, মিরপুর মুসলিম বাজার মাদরাসার শিক্ষক মাওলানা সাদ আবদুল্লাহ মামুন মাদরাসাতুল কাউসারের ছাত্র যিয়াদ বিন সাঈদ সহ অনেক হাফেজ, আলেম দ্বীনদার মানুষ বিভিন্ন প্যাকেজের সহায়তা নিয়ে ছুটেছেন শ্রমজীবী মানুষের দুয়ারে দুয়ারে।






















