মঙ্গলবার ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি জানতে মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।

সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান।

এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, ‘আগামীকালের (মঙ্গলবার)ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে  বিভাগীয় কমিশনার ও ডিসিরা কানেকটেড থাকবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ আমরাও কানেকটেড থাকব। সেখানে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।’

সার্বিক বিষয় অবহিত হয়ে ছুটি বাড়ানো হবে কি-না, বাড়ানো হলেও কতদিন বাড়ানো হবে, সেই বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।  অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

পূর্ববর্তি সংবাদফিলিপাইনে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন সব যাত্রী
পরবর্তি সংবাদপঞ্চগড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা