ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা প্রাদুর্ভাবের কারণে রমজান পরবর্তী নতুন বছরে (১৪৪১ হিজরী সন) বিদেশি ছাত্রদের ভর্তি আপাতত স্থগিত ঘোষণা করেছে দারুল উলুম দেওবন্দ কর্তৃপক্ষ। খবর দেওবন্দ মিডিয়ার।
দেওবন্দ মিডিয়ার খবরে বলা হয়েছে, দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অন্য দেশ থেকে দেওবন্দে পড়তে আসা শিক্ষার্থীদের রমজান পরবর্তী নতুন বছরে দারুল উলুমে ভর্তি হতে না আসার কথা বলা হয়েছে।
এছাড়াও দেওবন্দ মিডিয়া জানিয়েছে, ইতিপূর্বে যে ছাত্রদের NOC (নতুন ছাত্রদের পরীক্ষা ফরম)জারী করা হয়েছে তাদেরকেও স্টুডেন্ট ভিসা নিয়ে আগামী শাওয়ালে দারুল উলুমে না আসার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
খবরে আরো বলা হয়েছে, আগামী বছর NOC এর জন্য কোনো দরখাস্ত গ্রহণ করবে না দেওবন্দ কর্তৃপক্ষ।
দেওবন্দ মিডিয়া অবলম্বনে: আব্দুর রহমান মুজিব
















