কাবা শরীফে আবার সীমিত আকারে তাওয়াফ চালু

ইসলাম টাইমস ডেস্ক: বৈশ্বিক মহামারীতে রূপান্তরিত হওয়া করোনাভাইরাস পরিস্থিতিতে কাবা শরীফের মাতাফের অংশটিকে আবারও তাওয়াফের জন্য খুলে দেয়া হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সীমিত আকারে চালু থাকবে এটি। পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম জিয়ো নিউজ উর্দূ এ তথ্য জানিয়েছে।

 

খবরে বলা হয়, কাবার চারপাশে একটি সুরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছে যার মাধ্যমে তওয়াফকারীদের কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না।

সৌদি সরকার করোনাভাইরাস প্রতিরোধে ২৩ শে মার্চ থেকে ২৩ দিনের জন্য আংশিক কারফিউ ঘোষণা করেছে।

এর আগে, সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মসজিদুল হারাম এবং মসজিদে নববীর অভ্যন্তরীণ ও বহির্মুখী পুরো মসজিদে সাধারণ মানষের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল।

সৌদি কর্তৃপক্ষ এর আগে ভাইরাস প্রতিরোধের জন্য জীবাণুনাশক স্প্রে করার জন্য কাবা’র মাতাফ খালি করেছিল। যার কারণে তাওয়াফের কাজ সাময়িকভাবে বন্ধ ছিল।

পরবর্তীতে মাতাফ খুলে দেয়া হয় এবং তওয়াফের অনুমতি দেয়া হয়েছে। তবে কাউকে কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না। বরং সুরক্ষা প্রাচীর দ্বারা কাবা বেষ্টিত থাকবে।

পূর্ববর্তি সংবাদকরোনায় ৯ দেশে ৫৩ বাংলাদেশির মৃত্যু
পরবর্তি সংবাদকরোনাভাইরাস: টিকা আবিস্কারের পরে কি দরিদ্র দেশগুলোর মানুষ এটি পাবে?