ইসলাম টাইমস ডেস্ক: দেশের ৬৪ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার (৩১ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক ছাড়াও দেশের ৮ বিভাগীয় কমিশনাররাও এই ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন। সকাল ১০টায় গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু হওয়ার কথা রয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ প্রশাসন কীভাবে কাজ করছে তা খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের দিকনির্দেশনা দেবেন বলে গনভবন সূত্রে জানা গেছে।
২৫ মার্চ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হওয়া দেশের দরিদ্র লোকজনের প্রণোদনাসহ যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।
















