ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিন মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। নিজামুদ্দিন মসজিদে অবস্থান করা ৭ জনের মৃত্যুর পর ভারতীয় সরকার এমন পদক্ষেপ নিলো। মঙ্গলবার(৩১ মার্চ) নিজামুদ্দিন মসজিদ বন্ধ করার সময় সেখানে থাকা ৮৫০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
নিজামুদ্দিন মসজিদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন , তারা সরকারের আদেশ মেনে সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছিলো। তবে ভারতজুড়ে লকডাউন শুরু হয়ে যাওয়ায় অনেকেই আর বাড়ি ফিরতে পারেনি। আটকে পড়ারাই মসজিদে অবস্থান করছিলো ।
এর আগে গতকাল সোমবার (৩০ মার্চ) ভারতের তেলেঙ্গানা রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন মারা যান । জানা গেছে, তারা দিল্লির নিজামুদ্দিন মসজিদে অবস্থান করছিলেন। ওই মসজিদে অবস্থান করা আরেকজন গত সপ্তাহে ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরে মারা যান। এছাড়া নিজামুদ্দিনে আন্দামান নিকোবরে আক্রান্ত হয়েছেন নয়জন।
ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২শ জন। মারা গেছেন ৩২ জন।
















