মালিকদের প্রতি শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সাথে বিবেচনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: করোনা সংকটের ফলে শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সাথে বিবেচনার জন্য বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  বাণিজ্যমন্ত্রী এ আহবান জানান।

আজ মঙ্গলবার এক প্রোগ্রামে অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানিমুখী শিল্পখাতের  শ্রমিকগণ এখন সমস্যায় পরেছেন। এসব শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে বাড়িভাড়া সহানুভূতির সাথে বিবেচনা করবেন।

তিনি বলেন, আপনারা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনরা কিছুটা স্বস্তি পাবেন। বর্তমান সংকট উত্তরণে সক্ষম হবেন এবং আগামীতে রপ্তানি খাতে বেশি অবদান রাখতে পারবে।

পূর্ববর্তি সংবাদকুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী, স্ত্রী ও গাড়িচালক নিহত
পরবর্তি সংবাদকরোনায় ৯ দেশে ৫৩ বাংলাদেশির মৃত্যু