করোনা পরিস্থিতিতে সিলেটে আল-হিদায়া সেবা সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ 

ইসলাম টাইসম ডেস্ক: সিলেটে করোনা প্রাদুর্ভাবের কারণে বিপদে পড়া অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে  আল-হিদায়া সেবা সংস্থা।

মঙ্গলবার (৩১শে মার্চ) ১০০টি অস্বচ্ছল পরিবারের মাঝে এক সপ্তাহের খ্যাদ্য সহায়তা প্রদান করে সংস্থাটি।

এসময়  সংস্থার সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কষ্টে আছেন দিনমজুরা, আমরা এই মানুষদের সহায়তাকে অগ্রাধিকার দিয়েছি।

এছাড়াও  সংস্থার নির্বাহী সভাপতি মুফতি নূরুযযামান সাঈদ বলেন, করোনা পরিস্থিতিতে নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষগণ যে কঠিন পরিস্থিতির শিকার হয়েছেন এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোকে আমরা নৈতিক দায়িত্ব মনে করি। সে হিসাবেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা এর আগেও শীতবস্ত্র বিতরণসহ অন্যান্য কাজ আঞ্জাম দিয়েছি।

এসময় আরো  উপস্থিত ছিলেন জনাব আব্দুর রকিব চৌধুরী মিছবাহ, আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী সাবুল , সেক্রেটারি জনাব মকসুদ আলম চৌধুরী, মুফতী আজিজুর রহমান , জনাব এটি এমন ইসমাইল সাহেব, প্রমুখ।

পূর্ববর্তি সংবাদএপ্রিল ফুল: ইতিহাস কী বলে?
পরবর্তি সংবাদবিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাড়িয়েছে  ৪১ হাজার