করোনার উপসর্গ নিয়ে ঢামেকে আইসোলেশনে থাকা দুইজনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরমধ্যে একজনের বয়স ৬৫ বছর। আরেকজনের ৩২। দৈনিক অধিকারের খবরে এ তথ্য জানা গেছে।

বুধবার (০১ এপ্রিল) ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার তারা হাসপাতালে ভর্তি হন। তাদের নতুন ভবনের নিচে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। এরপর রাত সাড়ে ১০টার দিকে একজনের মৃত্যু হয়। এছাড়া আরেকজন বুধবার ভোর ৫টার দিকে মারা যান।

ডা. আলাউদ্দিন বলেন, তাদের দুইজনের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। রক্তের নমুনা রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলেই তারা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না, তা নিশ্চিত হওয়া যাবে। ভাইরাস পজেটিভ আসলে যথাযথ পদ্ধতিতে দাফন করা হবে। আর নেগেটিভ আসলে স্বজনদের কাছে দিয়ে দেওয়া হবে মরদেহ।

পূর্ববর্তি সংবাদকরোনা পরিস্থিতির মধ্যেই প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অষ্টমীর স্নান
পরবর্তি সংবাদনিজামুদ্দিনের ঘটনায় ভারতীয় মিডিয়ার বিষোদগার: নিন্দা জানালেন আরশাদ মাদানি ও খালেদ সাইফুল্লাহ রহমানী