করোনা পরিস্থিতিতে অবহেলিত হিজড়াদের পাশে খুলনার তরুণ আলেম সমাজ

ওমর ফারুক ।। খুলনা থেকে

করোনা প্রাদুর্ভাবের কারণে রোজগার বন্ধ হয়ে যাওয়া  অবহেলিত হিজড়াদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে  খুলনার খালিশপুরে।

আজ (১ এপ্রিল) খুলনা খালিশপুরের তরুণ আলেম মাওলানা ওমর ফারুক  তার সহকর্মী ও  বন্ধুদের নিয়ে  নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

নিজেদের বেতনের একাংশ থেকে এ অর্থের জোগান দিয়ে সংকটকালে  ব্যতিক্রমী উদ্যোগ  গ্রহণ করে  সমাজের তৃণমূল পর্যায়ের অসহায় হিজড়াদের পাশে দাঁড়িয়েছেন বলে জানান তারা।

ব্যতিক্রমী উদ্যোগতা মাওলানা ওমর ফারুক বলেন , সমাজের সবাই অসহায় ও দরিদ্রদের কথা ভাবলেও এই সংকটকালে অন্য সবার মত গৃহবন্দি হয়ে পড়া অবহেলিত হিজড়াদের কথা সেভাবে কেউ ভাবে না।  তাই তিনি  সমাজের অসহায় দরিদ্রদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি হিজড়াদের প্রয়োজনকে বিশেষ গুরুত্ব দিয়ে এ সহায়তা প্রদান করেছেন।  এবং দেশবাসীকে তাদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার  আহবান জানিয়েছেন।

পূর্ববর্তি সংবাদকরোনার উপসর্গ সত্ত্বেও চিকিৎসা না পেয়ে যুবদল কর্মীর মৃত্যুর অভিযোগ ফখরুলের
পরবর্তি সংবাদকরোনার উপসর্গ নিয়ে সারা দেশে ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু