করোনা রোগীদের সেবা দিতে গিয়ে ব্রিটেনে প্রথম তিন মুসলিম চিকিৎসকের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: চীনের উহান পেরিয়ে ইউরোপে রীতিমতো ভয়াবহ আকার ধারন করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। করোনা ভাইরাসের প্রভাবে সবচেয়ে বিপর্যস্ত ইতালি, স্পেন। দেশ দু’টি মৃতের সংখ্যা যথাক্রমে ৭ হাজার এবং ১১ হাজার ছাড়িয়েছে। যুক্তরাজ্যের অবস্থাও খুব ভালো নেই। সর্বশেষ খবর অনুযায়ী যুক্তরাজ্যে নিহতের সংখ্যা ২ হাজার ৩ শত ৫২ জন। আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪ শত ৭৪ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ব্রিটেনে সংক্রমণ ছড়ানোর পর থেকে রোগীদের চূড়ান্ত রকমের সেবা দিয়ে আসা তিন আরব মুসলিম ডাক্তার।

ড. আদেল তয়্যার, ড. আমজাদ হুরানি এবং ড. হাবিব যায়দি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো ব্রিটেনের প্রথম তিন ডাক্তার।

ব্রিটেন প্রবাসী সুদানের নাগরিক ড. আদেল তয়্যার প্রথম ডাক্তার হিসেবে ব্রিটেনে করোনা আক্রান্ত রোগীদের ট্রিটমেন্ট করছিলেন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে জরুরী স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

তবে ড. আদেল তয়্যারের পরিবারের সদস্যদের অভিযোগ, ব্রিটেন সরকার তারসহ অন্য ডাক্তারদের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করছে না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাতকারে ড. আদেল তয়্যারের ছেলে এবং স্ত্রী এমন অভিযোগ করেন।

পূর্ববর্তি সংবাদনিজামুদ্দিনের ঘটনায় ভারতীয় মিডিয়ার বিষোদগার: নিন্দা জানালেন আরশাদ মাদানি ও খালেদ সাইফুল্লাহ রহমানী
পরবর্তি সংবাদকরোনার উপসর্গ সত্ত্বেও চিকিৎসা না পেয়ে যুবদল কর্মীর মৃত্যুর অভিযোগ ফখরুলের