সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আরও কঠোর হচ্ছে সেনাবাহিনী

ইসলাম টাইমস ডেস্ক: হোম কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য আরও কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী।

গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনী আজ থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকারের দেয়া নির্দেশাবলি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, অন্যদিনের মতো বুধবারও সারা দেশে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা করোনাভাইরাস প্রতিরোধে সিভিল প্রশাসনকে সহায়তা করেছেন এবং সচেতনতা তৈরিতে প্রচারণা চালিয়েছেন।

পূর্ববর্তি সংবাদওএমএসে পাওয়া যাবে ১০ টাকা কেজি দরের চাল
পরবর্তি সংবাদপ্রতিকূল পরিস্থিতি : সময় তবু চলেই যাচ্ছে