হঠাৎ শিলাবৃষ্টির কবলে রাজধানীবাসী

ইসলাম টাইমস ডেস্ক: হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির কবলে পড়েছে রাজধানীবাসী। বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশ কালো করে মেঘ জমে দমকা হওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বজ্রঝড় ও শিলাবৃষ্টি হতে পারে বলে জানান আবহাওয়াবিদ আফতাব।

এর আগে আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম ভাগের দু’এক স্থানে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে, একই সঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, ফেনী, রাঙামাটি, মাইজদীকোর্ট, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

তবে আগামী তিন দিনের পূর্বাভাসে আবহাওয়া পরিবর্তন হয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তর।

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ফাঁকা রাস্তায় দুই গাড়ির সংঘর্ষ: আহত ৪
পরবর্তি সংবাদআত্মগোপনে থেকে অডিও বার্তায় যা বললেন মাওলানা সাদ