করোনা পরিস্থিতিতে কিশোরগঞ্জে ইমাম- উলামা পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ

ইসলাম টাইমস ডেস্ক: কিশোরগঞ্জে ইমাম – উলামা পরিষদের উদ্যোগে করোনা  প্রাদুর্ভাবের কারনে রোজগার বন্ধ হয়ে যাওয়া স্বল্প আয়ের ২১০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ (২ এপ্রিল)দোয়ার মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন ইমাম উলামা পরিষদের সহ-সভাপতি আল্লামা সামসুল ইসলাম।

জানা গেছে, সার্বিক  নিরাপত্তা  লক্ষ্য রেখে আজ থেকে শুরু হওয়া এ কার্যক্রম অব্যাহত থাকবে।সংকটকালীন সময়ে  ১০০০ পরিবারের মাঝে বিতরণ করা হবে এ ত্রাণ সামগ্রী। যাদের সহযোগিতায় ত্রাণ কাজ এগিয়ে যাচ্ছে, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে কিশোরগঞ্জ ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে।

এসময়  উপস্থিত ছিলেন, ইমাম – উলামা পরিষদের সেক্রেটারী মুফতি আবুল বাশার, মাওলানা সাব্বীর আহমদ,মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী,মাওলানা আব্দুল্লাহ সাদেক, মাওলানা আশরাফ আলী, মাওলানা শুয়াইব বিন আব্দুর রউফ, মাওলানা তৈয়্যব, মুফতি ইলিয়াস কাসেমী, মাওলানা শফিকুল ইসলাম,মাওলানা রুহুল আমিন প্রমুখ, এছাড়াও আরো  উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ইমাম উলামা পরিষদের সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তি সংবাদকরোনা ভাইরাসের কারণে কারাবন্দীদের মুক্তি আপাতত হচ্ছে না
পরবর্তি সংবাদনরসিংদীতে ঝড়ে দেয়াল ধসে তরুণীর মৃত্যু