কিশোরদের ঘরে রাখতে শ্রীপুরে পুলিশের বই বিতরণ

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে কিশোরদের ঘরে রাখতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১২ থেকে ১৭ বছর বয়সীদের মাঝে বই বিতরণ করেছেন গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল-মামুন।

বুধবার বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পশ্চিম চকপাড়া গ্রামের একটি মাঠে ১২ থেকে ১৭ বছর বয়সী প্রায় ৩০-৪০ জন কিশোরের হাতে তিনি বই তুলে দেন।

গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল-মামুন জানান, এ সব কিশোরকে ঘরে থাকার জন্য তিনি নিজ উদ্যোগে তাদের হাতে বই তুলে দেন। এর বিপরীতে তিনি তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘরে থাকার অনুরোধ করেন। আর সামাজিক দূরত্ব বজায় রাখতেই তাদের হাতে বই তুলে দিচ্ছেন। এ সময় কিশোরদের খেলার সামগ্রী স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জমা রাখেন।

চকপাড়া গ্রামের কিশোর শাহরিয়ার হাসান বলে, বিকাল হলেই মা-বাবার চোখ ফাঁকি দিয়ে আমরা চার-পাঁচ বন্ধু মিলে মাঠে খেলার জন্য বের হয়ে পরতাম। করোনাভাইরাস সম্বন্ধে কেউ আমাদের কিছু বলেনি। তাই আমরা এই ভাইরাসের খারাপ দিক বুঝতে পারিনি।

সে আরও বলে, এএসপি আল-আমিন আমাদের এ ভাইরাসের খারাপ দিক নিয়ে জানিয়েছেন এবং বাড়িতে ঘরে বসে সময় কাটানোর জন্য আমাদের বই উপহার দিয়েছেন। আমরা এখন থেকে করোনাভাইরাস চলে না যাওয়া পর্যন্ত বাড়ির বাইরে বের হব না।

পূর্ববর্তি সংবাদঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
পরবর্তি সংবাদকরোনা: বিশ্ব কাঁপানো মার্কিন রণতরী থেকে বাঁচার আকুতি