করোনা: ২৫ দেশকে জরুরি সহায়তায় ১৯০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ইসলাম টাইমস ডেস্ক: করোনার প্রাদুর্ভাবের কারনে অর্থনৈতিক ক্ষত ও স্বাস্থ্যগত বিপর্যয় কাটিয়ে উঠতে ২৫টি দেশকে জরুরি সহায়তা হিসেবে ১৯০ কোটি ডলারের সহায়তা দিবে বিশ্বব্যাংক।

এই জরুরি সহায়তার প্রথম ধাপের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

জানা গেছে, জরুরি সহায়তার অর্ধেকেরও বেশি বরাদ্দ রাখা হয়েছে ভারতের জন্য। দেশটিতে করোনাভাইরাস রোগী শনাক্তকরণ, কীভাবে তারা আক্রান্ত হয়েছেন, তার অনুসন্ধান, ডায়াগনস্টিক ল্যাবরেটরি, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী ও নতুন আইসোলেশন ওয়ার্ড স্থাপনে ১০ লাখ ডলারের সহায়তা দেয়া হবে।

আগামী ১৫ মাসে ১৬ হাজার কোটি ডলার করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে বিভিন্ন পদক্ষেপে সহায়তা করতে প্রস্তুতি নিচ্ছে ঋণদাতা প্রতিষ্ঠানটি।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেন, দরিদ্রতর ও ঝুঁকিপূর্ণ দেশগুলোতে করোনাভাইরাস কঠিন প্রভাব পড়তে পারে। কাজেই চলমান সংকট উত্তরণে আঞ্চলিক ও দেশভিত্তিক সমাধানে জোর দেয়া হচ্ছে।

পূর্ববর্তি সংবাদনিউইয়র্কে বেশিরভাগ বাংলাদেশি সুস্থ: ভালো হয়ে ফিরছেন অনেকে
পরবর্তি সংবাদচলতি অর্থবছরে এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে: এডিবি