গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘গণমাধ্যম ভালো কাজ করছে। কিন্তু কিছু ভুয়া নিউজও দেওয়া হচ্ছে। তাতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। যারা দেশের মানুষকে বিভ্রান্ত করছেন এবং আমাদের কাজকে ব্যাহত করছেন তাদের আমরা মেনে নিতে পারি না। সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে।’

শুক্রবার (৩ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে সংযুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের উদ্দেশে বলেন, ‘আপনারা ভালো কাজ করছেন। দুঃখের বিষয় বিভিন্ন মিডিয়াতে অনেক রকমের প্রচারণা, ভুয়া নিউজ দেওয়া হচ্ছে। তাতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি, যারা এই কাজটি করছেন তারা ঠিক করছেন না। পজিটিভ নিউজ করবেন। করোনা ভাইরাস থেকে সুরক্সিত থাকা যাবে সে ধরনের তথ্য দিয়ে নিউজ করবেন।’

পূর্ববর্তি সংবাদচলতি অর্থবছরে এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে: এডিবি
পরবর্তি সংবাদইন্ডিপেনডেন্ট টিভির এক কর্মী করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে ৪৭ কর্মী